সোমালিয়া সংবাদ, আরামবাগ: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। আহত হয়েছেন আরও একজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর সংলগ্ন সরাইঘাটা এলাকায়। মৃতরা হলেন অর্জুন মালিক (২৫) ও কল্পতরু সাঁতরা (১৮)। এছাড়াও আহত হয়েছেন দিপেন্দু সাঁতরা নামে আরও একজন। তিনজনেরই বাড়ি আরামবাগের বলুন্ডি এলাকায়। জানা গেছে, মঙ্গলবার রাতে তাঁরা চাঁপাডাঙ্গা-আরামবাগ দু’নম্বর রাজ্য সড়ক ধরে কাবলের দিক থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই একটি ট্রাকের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। তিনজনকেই পুলিশ উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতাল নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা কল্পতরু ও অর্জুনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আঘাত অল্প হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে দিপেন্দুকে। এই ঘটনায় বলুন্ডিতে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র মাসখানেক আগে কল্পতরুর বিয়ে হয়েছিল। সে পেশায় রাজমিস্ত্রির কাজ করতো। বাড়িতে বাবা-মা, স্ত্রী এবং এক বোন আছে। অন্যদিকে অর্জুন ট্রাক্টর চালিয়ে সংসার চালাতো। বাড়িতে বাবা ও স্ত্রী ছাড়াও দুই ছেলে রয়েছে। অর্জুনই ছিল একমাত্র উপার্জনকারী। ফলে এখন কিভাবে সংসার চলবে তাই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সকলেই।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ