সোমালিয়া ওয়েব নিউজ: আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের মেজো মেয়ে রোহিণী সিদ্ধান্ত নিয়েছেন, নিজের কিডনি দিয়ে নবজীবন দান করবেন বাবাকে। সে জন্য নিজেকে অত্যন্ত গর্বিত এবং ভাগ্যবান বলে মনে করছেন তিনি।দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু। এমসে দীর্ঘ দিন ভর্তি রেখে তাঁর চিকিৎসা চলে। গত মাসেই লালু সিঙ্গাপুরে গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। সিঙ্গাপুরেই থাকেন লালুর মেজো মেয়ে রোহিনী। মূলত, রোহিনীর উদ্যোগেই সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নেন আরজেডি প্রধান। এ বার সেই রোহিনীই ঠিক করেছেন নিজের একটি কিডনি দেবেন বাবাকে।কিন্তু মেয়ের কিডনি সহজে নিতে চাননি বহু যুদ্ধের নায়ক লালু। সূত্রের খবর, রোহিণী রীতিমতো পরিসংখ্যান হাতে নিয়ে লালুকে বোঝান, কেন পরিবারের একজনের কিডনি তাঁর দেহে প্রতিস্থাপন করা হলে সাফল্যের সম্ভাবনা বেশি। শেষ পর্যন্ত নাছোড় মেয়ের সামনে হার স্বীকার করতেই হয় স্নেহশীল পিতাকে।আর বাবাকে রাজি করিয়ে খুশি রোহিণী।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল