সোমালিয়া ওয়েব নিউজ: সে বহু বছর আগের কথা। এক নায়কের প্রেমে পড়েছিলেন কাজল। না, ঠিক প্রেম নয় বোধ হয়।তবে ভালোলাগা বলা যেতে পারে। তনুজা-কন্যার কাছে সেই উঠতি নায়ক বোধ তা-ই ছিলেন।কী ভাবছেন? কাজলের সেই ভাললাগার মানুষ অজয় দেবগণ? তাঁদের প্রেমের আখ্যান, সুখী সংসারের কথা সকলেরই জানা। কিন্তু এই ‘ক্রাশ’টির কথা জানতে হলে আরও একটু পিছিয়ে যেতে হবে।এক সময় অক্ষয় কুমারকে ভাল লাগত কাজলের। বলিউডের সুদর্শন নায়কটিকে এক প্রকার চোখে হারাতেন অভিনেত্রী। সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে সেই পুরনো দিনের কথা ফাঁস করলেন করণ জোহর। কাজলের প্রিয় বন্ধু।পরিচালক বলেন, “ওর অক্ষয়কে খুব ভাল লাগত।’ তাঁর কথা শেষ না হতেই হেসে ওঠেন কাজল। কিন্তু করণ থামেন না। “ছবির প্রিমিয়ারে অক্ষয়ের খোঁজ করছিল কাজল। আর আমি ওর সঙ্গে ছিলাম। কে জানে, হয়তো আমিও অক্ষয়কে খুঁজছিলাম। আমরা ওঁকে খুজে পাইনি। কিন্তু একে অপরকে পেয়েছিলাম,স্মৃতির ঝাঁপি উপুড় করলেন করণ।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না