সোমালিয়া ওয়েব নিউজ: তৃণমূলকে ধরাশায়ী করতে তারকা ম্যাজিকের উপরে ভরসা রাখছে বিজেপি। পঞ্চায়েত ভোটে ছাপ ফেলতে গেরুয়া শিবিরের তুরুপের তাস হতে চলেছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা না হলেও প্রস্তুতিতে পিছিয়ে থাকতে রাজি নয় কোনো দলই। ভোট প্রচারে বিজেপির তরফে প্রধান মুখ হিসাবে উঠে আসছেন মিঠুন। মহা তারকাকে সামনে রেখেই প্রচার শুরু করছে পদ্ম শিবির। আগামী কয়েকদিন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে ঘুরে ঘুরে সভা করবেন মিঠুন। সঙ্গে থাকছেন সুকান্ত মজুমদারও।দলীয় সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বর পুরুলিয়ায় যাচ্ছেন মিঠুন এবং সুকান্ত। পঞ্চায়েতের নেতাদের সঙ্গে বৈঠক, আলোচনায় বসবেন তাঁরা। তার পরের দিন ২৪ নভেম্বরই বাঁকুড়া পৌঁছাবেন মিঠুনরা। সেখানে সভা আছে বিজেপির। তার পরের তিন দিনও ঠাসা কর্মসূচী রয়েছে দুজনের। ২৫ নভেম্বর বিষ্ণুপুরে সভা রয়েছে বিজেপির। তার পরের দু দিন ২৬ নভেম্বর এবং ২৭ নভেম্বর আসানসোল এবং বোলপুরে থাকবেন মিঠুন এবং সুকান্ত।জানা যাচ্ছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই পঞ্চায়েত ভোটের আগে দলের সাংগঠনিক কাজে ভিড়তে চলেছেন মিঠুন।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা