সোমালিয়া ওয়েব নিউজ: আসন্ন পঞ্চায়েত ভোটের উত্তাপে বাংলায় শীতের আগমন থমকে গিয়েছে। জেলাস্তরে কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে শীর্ষ স্থানীয় নেতা সাংসদরা সভা করছেন গ্রাম বাংলায়। কিছুদিন আগেই পাঁচদিনের বাংলা সফরে এসে একাধিক জেলায় সভা করে গিয়েছেন বিজেপির মিঠুন চক্রবর্তী। সফর শেষ করেছেন কেষ্টর গড় বীরভূম দিয়ে। তারপরেই পালটা সভা করেছে তৃণমূল। এবার ফের সেখানে গেলেন সাংসদ শতাব্দী রায়।জনসংযোগ কর্মসূচীতে সাঁইথিয়ার হাতোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতোড়া গ্রামে পৌঁছেছিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই অশান্ত হয়ে রয়েছে বীরভূম। এদিন সাংসদকে সামনে পেয়ে কার্যত ফেটে পড়েন বাসিন্দারা। অভিযোগের ঝুলি নিয়ে সাংসদের বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।প্রতিশ্রুতি মতো সরকারি সুযোগ সুবিধা পাননি বলে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। শতাব্দী জিজ্ঞাসা করেন, কেউ কি বাড়ি পানি? সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ জনতা সমবেত ভাবে উত্তর দেয়, ‘না’। শতাব্দী বলেন, বীরভূমে অনেকেই বাড়ি পেয়েছেন। যারা পাওয়ার যোগ্য তারা ধীরে ধীরে ঠিক পাবেন।
![]()

More Stories
যে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়নি দিদির, তাঁর স্মৃতিতেই আজও ভাইফোঁটার আয়োজন! খুদিরামের জন্মভিটায় আবেগঘন অনুষ্ঠান
মোবাইল-ভিডিও গেমের যুগেও হারিয়ে যায়নি শৈশবের সেই মাটির খেলনা! ভিকদাসের হাটে স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন আনোয়ার
মাটির গন্ধে ছন্দের দোলা! কাঁসার থালা-বাটির ঝংকারে আজও বেঁচে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘সারপা’ নাচ ও গান