February 4, 2026

৮৭ বছর বয়সে দ্বিতীয়বারের জন্য M.A. পাশ করে নজির গড়লেন এক বৃদ্ধা

সোমালিয়া ওয়েব নিউজ: মনের জোরের কাছে বয়স নেহাতই একটা সংখ্যা মাত্র। আর এই আপ্তবাক্যকেই ফের একবার প্রমাণ করে দেখালেন ভারতীয় বংশোদ্ভূত এক বৃদ্ধা। যিনি ৮৭ বছর বয়সেও দ্বিতীয়বারের জন্য M.A. পাশ করে সকলের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমনকি, ইতিমধ্যেই তাঁর এই সম্পর্কিত একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে, জীবনের এই সময়টাতে যখন বাকিরা বার্ধক্যের কাছে মাথা নত করে দেন ঠিক সেই সময়ে এই বৃদ্ধা মনের জোরকে সম্বল করে এক নজির গড়েছেন। মূলত, ভারতীয় বংশোদ্ভূত ওই কানাডিয়ান বৃদ্ধার নাম হল ভার্থ শানমুগানাথন। তিনি ৮৭ বছর বয়সে দ্বিতীয়বারের জন্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সমগ্ৰ বিশ্বের মধ্যে এক রেকর্ড তৈরি করেছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই তাঁকে অন্টারিও আইনসভায় সম্মানিতও করা হয় বলে জানা গিয়েছে।

Loading