সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় ফিল্মি দুনিয়ার মহাগুরু মিঠুন চক্রবর্তী।দুই ছেলে এক মেয়েকে নিয়ে আজ সুখী মিঠুন ও যোগিতা বালি। বাড়িতে এসেছেন পুত্রবধূও। তবে যোগিতা কিন্তু মিঠুনের প্রথম স্ত্রী নন। অনেকে ভাবেন ডিস্কো ডান্সারের প্রথম স্ত্রী শ্রীদেবী। তবে সেটাও সত্যি নয় কিন্তু! মিঠুনের প্রথম স্ত্রীর নাম হেলেনা লিউক সাতের দশকে ফ্যাশনের দুনিয়ায় ভীষণ জনপ্রিয় ছিলেন হেলেনা। তাঁর সঙ্গে আচমকাই আলাপ হয়েছিল মিঠুনের। কেরিয়ারের শুরুর দিকে জনপ্রিয় অভিনেত্রী সারিকার সঙ্গে প্রেম করতেন অভিনেতা। কিন্তু, বেশিদিন সম্পর্ক টেকেনি। এদিকে জাভেদ খানের সঙ্গে হেলেনার সম্পর্কও ভেঙে গিয়েছিল। এরপরেই মিঠুন ও হেলেনা পরস্পরের সাপোর্ট সিস্টেম হয়ে ওঠেন এবং একসময় বিয়ের সিদ্ধান্ত নেন। কানাঘুষোয় শোনা যায়, হেলেনার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন মিঠুন। তাঁকে দেখা মাত্রই প্রেমে পড়েন। তবে চার হাত এক হলেও, দীর্ঘদিন পথ চলতে পারেননি দুই তারকা।মাত্র চার মাসের মধ্যে তাঁদের বিয়ে ভেঙে যায়। বি-টাউন সূত্রে খবর, হেলেনার সঙ্গে দাম্পত্যে থাকাকালীন যোগিতা বালির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিঠুন। আর সেই কারণেই প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে। আটের দশকে বলিউডে ডেবিউ করেছিলেন হেলেনা। তবে উল্কার গতিতে বলিউডের আকাশ থেকে মিলিয়ে গিয়েছিলেন তিনি। এরপরেই ভারত ছেড়ে চলে যান হেলেনা। এবারে প্রশ্ন, বর্তমানে কোথায় আছেন এই ডাকসাইটে সুন্দরী? বর্তমানে নিউ ইয়র্কে থাকেন হেলেনা। বিমান সেবিকা হিসেবে কাজ করেন তিনি।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না