February 5, 2026

বলিউড সুন্দরী জুহি চাওলার মেয়েকে নিয়ে তোলপাড় নেট দুনিয়া

সোমালিয়া ওয়েব নিউজ: ৯০ এর দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। রূপে-গুণে সেই সময় বহু পুরুষের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি। তৎকালীন সময়ে তার অভিনীত প্রত্যেকটি ছবিই সুপারহিট ছিল। তবে বলিউড থেকে খুব তাড়াতাড়িই তিনি সরে যান। বিয়ে করে ঘোরতর সংসারী হয়ে ওঠেন জুহি। অভিনয় থেকে অনেক দূরে সরে গিয়েছেন জুহি চাওলা। তবে তার মেয়ের মধ্যে ভবিষ্যতের একজন সুপারস্টার অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন নেটিজেনরা।জুহি চাওলা বিয়ে করেছেন জয় মেহতাকে। দুই সন্তান রয়েছে তাদের, ছেলের নাম অর্জুন মেহতা এবং মেয়ের নাম জাহ্নবী । জুহির সন্তানরা অনেকটাই বড় হয়ে গিয়েছেন আজ। সোশ্যাল মিডিয়াতে নজর কেড়েছেন তার কন্যা জাহ্নবী। সোশ্যাল মিডিয়াতে তার বেশ কিছু ছবি ভাইরাল হয়ে গিয়েছে। জুহি চাওলার মেয়ে যে এত সুন্দরী হয়ে উঠেছেন না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।জুহি চাওলার মেয়েকে দেখে সকলেই বলছেন মায়ের মতই দেখতে হয়েছেন তিনি। বলিউডের এই সুন্দরী অভিনেত্রীর যে এত সুন্দরী একজন মেয়ে রয়েছে সে কথা এতদিন প্রকাশ্যে আসেনি ভেবেই কেমন যেন অবাক লাগছে বলিউডপ্রেমীদের। তবে জাহ্নবী অবশ্য মায়ের মত অভিনেত্রী হতে চায় না। তার স্বপ্ন সে লেখিকা হবে।

Loading