সোমালিয়া ওয়েব নিউজ: প্রেসিডেন্ট পদে এতদিন থাকা পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরেই সে দেশের নতুন প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে ৷ তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট পেরুর ৷ নতুন প্রেসিডেন্টকে পেল পেরু ৷ প্রেসিডেন্ট পদে এতদিন থাকা পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরেই সে দেশের নতুন প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে ৷ তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট পেরুর ৷প্রেসিডেন্ট পদে পেদ্রো কাস্তিলো অবশ্য খুব বেশি দিন স্থায়ী হলেন না ৷ ২০২১ সালে ক্ষমতায় আসার পরেই দু’বার কাস্তিলোকে ইমপিচ করার চেষ্টা করা হয়েছিল ৷ সম্প্রতি দেশে জরুরি অবস্থা চালু করার কথাও বলেছিলেন কাস্তিলো ৷ স্বভাবতই তাঁকে ঘিরে অসন্তোষ শুরু হয়েছিল সে দেশে ৷ বিরোধী পক্ষ থেকে শুরু করে দেশের মানুষের প্রবল চাপের সামনে শেষপর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন কাস্তিলো ৷ প্রবল অশান্তির মধ্যেই দেশের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পেলেন বোলুয়ার্তে ৷ পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে যথেষ্ট কড়া চ্যালেঞ্জই যে বোলুয়ার্তের জন্য অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা