বলিউডের কোন অভিনেতাকে মন দিয়েছেন তমন্না,তা নিয়ে জল্পনা তুঙ্গে

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড অভিনেত্রী তনন্নাকে নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের।নতুন বছর পড়তেই তমন্নার প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে। নেটপাড়ায় আলোচনা অব্যাহত।
নতুন বছরে বলিউডে নতুন রসায়নের আভাস। গুঞ্জন, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়ে বসেছেন তমন্না ভাটিয়া। সকলের অগোচরে নাকি প্রেম করছেন তাঁরা।দিন কয়েক আগেই বিমানবন্দরে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। আবার তমন্নার জন্মদিনে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন বিজয়। নতুন বছরেও একসঙ্গে পা রেখেছেন দু’জনে। তাঁদের পার্টির একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেই হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই তারকাকে। শুধু তাই নয়। সেই ভিডিওয় তাঁদের একে অপরকে চুমু খেতে দেখা গিয়েছে বলেও দাবি করছেন নেটিজেনরা।
প্রেম নিয়ে যদিও এখনও কোনও মন্তব্য করেননি বিজয় বা তমন্না। তবে অনুরাগীদের চর্চার রসদ জোগাচ্ছে তাঁদের ‘বন্ধুত্ব’।সবমিলিয়ে তমন্নার প্রেম কোন দিকে গড়ায় সেই দিকে তাকিয়ে অনুরাগীরা।

Loading