February 4, 2026

প্রসেনজিৎ-অর্পিতার পরিবারে এল নতুন সদস্য, কৌতূহল তুঙ্গে

সোমালিয়া ওয়েব নিউজ: বর্ষবরণের রাতে নেচে-গেয়ে, পিকনিক করে কিংবা পার্টি করে একেকজন একেক রকমভাবে নিজের মনের মত করে বিশেষ এই দিনটাকে স্মরণীয় করে রাখলেন। আর টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ এইদিন বাড়িতে নতুন সদস্যকে অভ্যর্থনা করে পরিবার বাড়ালেন। প্রসেনজিৎ চ্যাটার্জী, অর্পিতা চ্যাটার্জীর ছোট্ট পরিবারে এল একরত্তি এক খুদে। যাকে দেখে শুভেচ্ছার ঢল নামলো সোশ্যাল মিডিয়াতে। ছেলে তৃষাণজিৎকে নিয়ে অর্পিতা এবং প্রসেনজিতের ছোট্ট সুখের সংসার। সেখানে নতুন করে ছোট্ট সদস্যের আগমনের খবরে কৌতূহল জাগছে নেট দুনিয়ায়। এই বয়সে আবার বাবা হলেন নাকি প্রসেনজিৎ? খোদ ইন্ডাস্ট্রির বাড়ির ছোট্ট এই সদস্য আসলে কে? সব রহস্যের সমাধান করে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও মারফত নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রসেনজিৎ।প্রসেনজিতের পরিবারের তার স্ত্রী এবং পুত্রের সঙ্গে আরও একজন সদস্য ছিল এতদিন। সে হল তাদের আদরের সারমেয়। যার নাম রকি। জাতে সে একটি গোল্ডেন রেট্রিভার। নতুন বছরের শুরুতেই ল্যাব্রাডর প্রজাতির আরও একটি ছোট্ট সারমেয়কে আদর করে ঘরে তুললেন প্রসেনজিৎ।

Loading