সোমালিয়া ওয়েব নিউজ: শুটিংয়ের চাপ থেকে কিছুদিনের ছুটি পেতে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য । ট্যুরে গিয়েই বিপদের সম্মুখীন অভিনেত্রী। পায়ে চোট পেয়েছেন তিনি। তবে স্বস্তির খবর, চোট খুব একটা গুরুতর নয়। সুস্থই আছেন শ্রীমা। এমনকি ট্যুর শেষ করে শুটিংও শুরু করে দিয়েছেন তিনি।এই মুহূর্তে স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালে দ্যুতির চরিত্রে অভিনয় করছেন শ্রীমা। মেগা সিরিয়ালে অভিনয় করা মানে ছুটির সমস্যা থাকবেই। তবে ক্রিসমাসের সময়ে বেশ কিছুদিন শুটিং থেকে অব্যাহতি পেয়েছিলেন শ্রীমা। সুযোগটা হেলায় হারাতে না দিয়ে অন্য তারকাদের মতো তিনিও চলে গিয়েছিলেন ঘুরতে।আন্দামান পাড়ি দিয়েছিলেন শ্রীমা। সেটা অবশ্য এতদিনে জেনে গিয়েছেন তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সাদা কালো বিকিনিতে শ্রীমার ছবি শীতের দিনে নেটপাড়ায় উষ্ণতা বাড়িয়েছিল কয়েক গুণ। সেই আন্দামানে গিয়েই যে এমন বিপদে পড়বেন তা ভাবতেও পারেননি শ্রীমা।
জানা যাচ্ছে, স্কুটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন শ্রীমা। পায়ে চোট লেগেছে তাঁর। তবে চোট গুরুতর কিছু নয়। গত ২৭ ডিসেম্বর আন্দামান গিয়েছিলেন শ্রীমা। ফেরেন ২ রা জানুয়ারি। এসেই আবার গাঁটছড়ার শুটিং শুরু করে দিয়েছেন শ্রীমা। জনপ্রিয়তার দিক দিয়ে বেশ ভাল জায়গাতেই রয়েছে গাঁটছড়া। সেই জায়গা ধরে রাখার চেষ্টা করছেন সকলেই।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না