সোমালিয়া ওয়েব নিউজ: দাউদ ইব্রাহিমের নাম করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে প্রাণনাশের হুমকি। সূত্রে খবর, শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এবং তার আরও দশ মিনিট পর ১১টা ৪০ মিনিটে নাগপুরে তাঁর দফতরের ল্যান্ডলাইন নম্বরে দু’টি ফোন আসে। তিনি নিজেই দু’বার ওই ফোন তোলেন। এরপর ফোনের ওপার থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। দাউদ ইব্রাহিমের নাম করেই এই খুনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর গোটা বিষয়টি জানিয়ে নাগপুর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। দ্রুত শুরু হয় তদন্তও। নাগপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই অজ্ঞাত পরিচয় নম্বরটি ট্র্যাকিং শুরু হয়। এরপরই তাঁর অফিসের তরফে যোগাযোগ করা হয় স্থানীয় পুলিশ এবং মন্ত্রীর নিরাপত্তার সঙ্গে জড়িত সিনিয়র অফিসারদের। কাল বিলম্ব দেরি না করে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে নীতিনের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। এরই পাশাপাশি নীতিনের অফিসেও পৌঁছে যান তাঁরা।এদিকে এনআইএ-র তরফ থেকে দাউদ ইব্রাহিম সম্পর্কে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনাহয় কিছুদিন আগেই। সেখানে গোয়েন্দা সংস্থার তরফ থেকে দাবি করা হয়, ফের একবার ভারতে বড় হামলার ষড়যন্ত্র করছেন কুখ্যাত এই ডন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এই তথ্য প্রকাশ্যে আসতেই একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি, এরপর তাঁরই মন্ত্রিসভার সদস্যের দফতরে ফোন করে খুনের হুমকি প্রশ্ন তুলে দিল কুখ্যাত এই ডনের হিটলিস্টে মোদির ক্যাবিনেট কি না তা নিয়েও।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল