September 19, 2026

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ ঘিরে আতঙ্ক

সোমালিয়া ওয়েব নিউজ: কাবুলে বিস্ফোরণ ঘিরে আতঙ্ক ছড়ালো আফগানিস্তান জুড়ে। আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের অফিসের সামনে বিস্ফোরণে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিস্ফোরণের সময়ে চিনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন আফগান বিদেশ মন্ত্রকের কর্তারা। তবে সরকারিভাবে বিস্ফোরণের খবর প্রকাশ করা হলেও হতাহতের সংখ্যা জানানো হয়নি।  আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার খবর জানা গিয়েছে।সূত্র থেকে জানা গিয়েছে, কাবুলে বিদেশ মন্ত্রক দপ্তরের সামনেই এক ব্যক্তি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। বুধবার দুপুরে চিনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিল তালিবান। তবে সরকারিভাবে এই তথ্য জানানো হয়নি আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে। কাবুলের প্রতিরক্ষা দপ্তরের তরফে বলা হয়, ‘বিদেশ মন্ত্রকের দপ্তরের সামনে বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে।’ তালিবান  মুখপাত্র জানান,কাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে অনুমান।তদন্ত চলছে।

Loading