সোমালিয়া ওয়েব নিউজ: অতি গহন জঙ্গল। সেখানে প্রবেশ করাই কঠিন। সেই জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার খোঁজ আকাশ পথে পেলেন বিজ্ঞানীরা। যা হয়তো ইতিহাস বদলে দিতে পারে।মায়া সভ্যতার কথা অনেকেরই জানা। দক্ষিণ আমেরিকার এই প্রাচীন সভ্যতার ভিত এতটাই শক্তিশালী ছিল যে তা রমরমিয়ে তাদের দাপট চালিয়ে যায় শতকের পর শতক ধরে। সাধারণভাবে গহন অরণ্যের মধ্যে তৈরি হত মায়া সভ্যতার প্রাচীন বসতি।তেমনই এক গহন জঙ্গলের মধ্যে প্রায় ২ হাজার বছর আগে মায়া সভ্যতার একটি জনবসতি গড়ে উঠেছিল। কিন্তু সেকথা কারও জানা নেই।গুয়াতেমালার এই গহন অরণ্যে ঢোকাই দায়। এতটাই ঘন সে জঙ্গল। সেই জঙ্গলের ওপর আকাশপথে পাক খাচ্ছিলেন বিজ্ঞানীরা। প্রযুক্তির সাহায্য নিয়ে চলছিল জঙ্গলে লুকিয়ে থাকা কোনও অজানা তথ্যের খোঁজ। যা চালানো হচ্ছিল এক বিশেষ ধরনের লেজার ব্যবহার করে। যাকে বলা হচ্ছে লাইডার।এই অত্যাধুনিক লেজার দিয়ে জঙ্গলের মধ্যের মাটিরও তলায় কি আছে তার খোঁজ চালানো হচ্ছিল। আর তা করতে গিয়েই আচমকা আকাশপথেই বিজ্ঞানীরা দেখেন জঙ্গলের মাঝে এক জায়গায় মাটির তলায় রয়েছে বাড়িঘর। যা মাটির তলায় চাপা পড়ে গেছে।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন