সোমালিয়া ওয়েব নিউজ: ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। সম্প্রতি অভিনেত্রী জানালেন যে, জেলবন্দি অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর (Sukesh) তাঁর জীবনটাকে নরক করে দিয়েছে। শুধু তাই নয়, তাঁর কেরিয়ার ধ্বংস করে দিয়েছে এবং তাঁকে অপব্যবহার করেছে।২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলা নাম জড়িয়েছে বলিউড ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজের। তাঁর বিরুদ্ধে ইডির দাবি, অভিনেত্রী অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ রাখেন এবং এই আর্থিক তছরূপের কথা জানার পরও দামী দামী সমস্ত উপহার গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, ‘সুকেশ চন্দ্রশেখর আমাকে অপব্যবহার করেছে। আমার কেরিয়ার এবং আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে।’জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে মূল্যবান সমস্ত উপহার পেতেন। দামী দামী ঘড়ি, চেয়ার, ২০টা বহুমূল্যের গয়না, ৪৭টি পোশাক, চারটে ব্যাগ এবং আরও অনেক দামী উপহার পেয়েছেন। জ্যাকলিন বলেন, ‘সুকেশ চন্দ্রশেখর আমাকে বলেছিল যে, ও আমার বড় অনুরাগী। আরও বলেছিল, আমার অবশ্যই দক্ষিণী ছবিতে অভিনয় করা দরকার। নিজেকে এক টিভি চ্যানেলের মালিক হিসেবে পরিচয় দিয়ে জানিয়েছিল যে, ওর হাতে অনেক প্রোজেক্ট রয়েছে। আমাদের একসঙ্গে কাজ করার চেষ্টা করা দরকার। দক্ষিণী ছবিতে আমরা একসঙ্গে কাজ করব। এমনটাই বলেছিল। এভাবে আমার সঙ্গে প্রতারণা করে। আমার অপব্যবহার করে। আমার কেরিয়ার এবং জীবনটা ধ্বংস করে দিয়েছে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না