September 20, 2026

দিল্লীতে তাপমাত্রার পারদ ক্রমশ কমছে, বরফ পড়া নিয়ে জল্পনা তুঙ্গে

সোমালিয়া ওয়েব নিউজ: ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ছিল দিল্লিতে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে এবার রাজধানীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে পৌঁছে যআওয়া অস্বাভাবিক নয়। এখন প্রশ্ন উঠল, এবার দিল্লি তুষারপাতের সাক্ষী হবে কিনা তা নিয়ে।এ ব্যাপারে অবশ্য ও আশার কথা শোনাননি আবহাওয়াবিদরা।এদিকে সফদরজং আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে  এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াসে।, দিল্লি রিজ এলাকার তাপমাত্রা নেমেছে ২.২ ডিগ্রি সেলসিয়াস এবং অয়নগরের তাপমাত্রা নেমেছে ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা রেকর্ড। এটা ছিল বুধবার ভোর সাড়ে ৫টার তাপমাত্রার রেকর্ড। বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে শৈত্যপ্রবাহ চলবে এবং তাপমাত্রা আরও কমবে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওযা দপ্তর থেকে।  পাশাপাশি এও জানানো হয়েছে, এদিন রাজধানী যে ঠান্ডার সাক্ষী হল, তা এর আগে কখনও দিল্লিবাসী সহ্য করেনি। ফলে এবার রাজধানীতেই তুষারপাত হবে কিন া তা নিয়ে শুরু হয় জল্পনা।  এদিকে এই প্রসহ্গে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, যদিও প্রচণ্ড ঠাণ্ডা পড়লেও তুষারপাত হবে না। কারণ,  দিল্লির তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও কখনও তুষারপাতের সাক্ষী হবে না।এর প্রধান কারণ ভৌগোলিক অবস্থান। আবহাওয়ার সঙ্গে ভৌগোলিক অবস্থান বিশেষভাবে জড়িত।

Loading