সোমালিয়া ওয়েব নিউজ: বাংলাদেশ থেকে সদ্য ফিরেছেন শ্রীলেখা মিত্র। ২১ তম ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ওপার বাংলায় গিয়েছিলেন তিনি। যাওয়ার আগে ঘুঁষি দেখিয়ে বলে দিয়েছিলেন, ভালবাসার নামে খাওয়ানোর অত্যাচার করলে এটাই করবেন। কিন্তু কে শোনে কার কথা! পুরনো বন্ধুকে কাছে পেয়ে আতিথেয়তার কোনো ত্রুটি রাখলেন না রুমনা ইসলাম মুক্তি। ফল যা হওয়ার তাই হল। ওজন বাড়িয়ে দেশে ফিরলেন শ্রীলেখা।বাংলাদেশের সঙ্গে বরাবরই আত্মার সম্পর্ক শ্রীলেখার। তাঁর জন্ম ভারতে হলেও অভিনেত্রীর বাবা ছিলেন ওপার বাংলার মানুষ। বাবার মুখে দেশের বাড়ির গল্প শুনে বড় হয়েছেন শ্রীলেখা। বাবাকে নিয়ে বাংলাদেশে গিয়েওছেন তিনি। সেখানে রয়েছে তাঁর প্রিয় বন্ধু রুমানা ইসলাম মুক্তি। পুরনো বন্ধুকে ভাল করে না খাইয়ে ছাড়তেই চাননি তিনি। কলকাতায় ফিরে একটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। মাথায় হিজাব পরে নো মেকআপ লুকে একটি সেলফি তুলেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ হ্যাংওভার, বেশি না ৩ কেজি বারসে। এটা রুমানা ইসলাম মুক্তি করসে’। কমেন্টে নেটিজেনরা লিখেছেন, ৩ কেজি কোনো ব্যাপারই না। জিমে গিয়েই ঝরিয়ে নিতে পারবেন শ্রীলেখা। আবার একজন ইতিমধ্যেই আবারো বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রেখেছেন অভিনেত্রীকে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না