সোমালিয়া সংবাদ, খানাকুল: লটারির টিকিটের নম্বর বদলে টাকা তুলতে গিয়ে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে খানাকুলের ধান্যঘোরী গ্রাম পঞ্চায়েতের বন্দর বাজার এলাকায়। জানা গেছে, ধৃতের নাম সুনীল রাঙ্গু। বাড়ি উত্তরপ্রদেশে। জেরার মুখে সে নিজেই জানিয়েছে ৪-৫ মাস ধরে সে লটারির টিকিটের নম্বর বদলে বিভিন্ন লটারি সেন্টার থেকে টাকা তুলে নিত। যে নম্বরের টিকিটে পুরস্কার উঠত নিজের আগে থেকে কাটা টিকিটের একটা-দুটো সংখ্যা ব্লেড দিয়ে তুলে সেখানে নতুন নম্বর বসিয়ে দিতো। তারপর কাউন্টার থেকে টাকা তুলে নিতো। তবে সে সবসময়ই কম অংকের টাকা তুলতো। কারন সেই টাকা সরাসরি কাউন্টার থেকে পাওয়া যেত। আর লটারির দোকানদারের সন্দেহের মুখেও ততটা পড়তে হতো না। কিন্তু বন্দর বাজার এলাকার লটারির টিকিট সেলার প্রভাস ভৌমিক জানান, তিনি কয়েকবার এই প্রতারনার শিকার হয়েছেন। একবার ২২৫০ টাকা এবং একবার ৬০০০ টাকা প্রতারকরা ওইভাবে তাঁর কাছ থেকে হাতিয়ে নিয়েছে। তিনি যখন ডিলারের কাছে টিকিট জমা দিতে গিয়েছিলেন তখন ডিলার জানিয়েছিলেন ওই টিকিটটির নম্বর বদলে ফেলা হয়েছে। ফলে এভাবে তাঁর কয়েক হাজার টাকা ক্ষতি হয়ে গেছে। কিভাবে টিকিট বুঝতে হয় ডিলার তাঁকে তা বুঝিয়ে দিয়েছিলেন। আর তা দেখেই এদিন তাঁর সন্দেহ হয়। তখনই তাকে হাতেনাতে ধরা ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন। সুনীল নিজের মুখে অপরাধের কথা স্বীকারও করেছে। সুনীল রাঙ্গু জানায়, তারা উত্তরপ্রদেশ থেকে পাঁচজন এসেছে। হাওড়ার একটি হোটেলের সামনে ফুটপাতে তারা ডেরা বেঁধেছে। তবে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে কাজ করে।
![]()

More Stories
জমি জট ও অসহযোগিতায় বাতিল হয়েছিল একাধিক রেল প্রকল্প, ফের বাস্তবায়নের সিদ্ধান্ত: রাজ্যসভায় অশ্বিনী বৈষ্ণব
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা