সোমালিয়া ওয়েব নিউজ: পাকিস্তানের মানুষের দুর্দশা দিন দিন চরম আকার ধারণ করছে। নিত্য দিনের খাদ্যশস্যের দাম আকাশছোঁয়া (Pakistan Crisis) হয়েছে। ফলে সাধারণ মানুষের পক্ষে দু’বেলা দু’মুঠো অন্ন জোটাতেই নাজেহাল অবস্থা। ইদানিং দেখা গিয়েছিল, আটা-ময়দা পাওয়ার জন্য মানুষের মধ্যে মারামারির ছবি। সরকারি তরফে দেওয়া রেশন পেতে মানুষের ভিড়ের ছবি থেকেই পাকিস্তানের দুরবস্থার চিত্র স্পষ্ট ছিল। প্রতিবেশী রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার আরও অবনতি হলে কেমন পরিস্থিতি হতে পারে তা অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক কয়েকটি ঘটনা বলে দিচ্ছে, ঠিক যেন তেমনটাই ঘটছে। সব জিনিসের দামের সঙ্গেই মুরগির দামও অস্বাভাবিক হারে বেড়ে রয়েছে সে দেশে। এই অবস্থায় একটি পাক মুরগির খামারে বড়সড় চুরির খবর সামনে এসেছে। দুষ্কৃতীদের একটি দল গিয়ে রওয়ালপিন্ডির একটি মুরগির খামার থেকে প্রায় ৩০ লক্ষ টাকার মুরগি চুরি করে পালিয়েছে।১২ জনের ওই দুষ্কৃতী দল অস্ত্র দেখিয়ে প্রায় ৫ হাজার মুরগি চুরি করে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২৬ জানুয়ারি। পোল্ট্রি মালিকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী ওয়াকাস আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ১২ জনের একটি দল তাঁর খামারে হামলা চালায়। দলের সবার হাতেই অস্ত্র ছিল। খামারের তিন কর্মীকে অপহরণ করে বাথরুমে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়।
![]()

More Stories
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম
পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে অশান্তি
এভারেস্ট থেকে নামার পথে মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর