সোমালিয়া ওয়েব নিউজ: প্রীতি জিন্টার মিষ্টি হাসি ও প্রাণখোলা মেজাজের জন্য এখনো সিনেপ্রেমীদের মধ্যে একই রকম ভাবে জনপ্রিয় অভিনেত্রী।তিন খান সহ সে সময়কার প্রায় সব নামী অভিনেতাদের সঙ্গেই কাজ করেছিলেন প্রীতি। দিল চাহতা হ্যায়, সালাম নমস্তে, দিল সে, কভি আলবিদা না কহেনার মতো ছবি উপহার দিয়ে অনুরাগীদের মন জিতে নিয়েছিলেন তিনি। এখনো তাঁর ছবি গুলি সমান জনপ্রিয় রয়েছে। কিন্তু বহু সুপারহিট ছবি করার পরেও বলিউডে এখন আর তেমন নাম শোনা যায় না প্রীতির।আসলে অনেক দিন হল বলিউড থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন তিনি। অভিনয় থেকে এবং সর্বোপরি এ দেশ থেকে দূরে মার্কিন মুলুকে সংসার পেতেছেন প্রীতি। স্বামী জিন গুডইনাফের সঙ্গে সুখে সংসার করছেন তিনি। বলিউডের থেকে দূরত্ব বাড়িয়ে নিলেও ব্যক্তিগত জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছেন প্রীতি।
২০১৬ তে মার্কিন নাগরিক জিনকে বিয়ে করেন প্রীতি। নিজের থেকে প্রায় দশ বছরের ছোট জিনের মধ্যেই আদর্শ জীবনসঙ্গী খুঁজে পেয়েছিলেন তিনি। বিদেশেই চুপিচুপি বিয়ে সারেন তিনি। লস এঞ্জেলসে লুকিয়ে বিয়ে করেন অভিনেত্রী।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না