September 19, 2026

ইনস্টাগ্রামে সানিয়া মির্জার ছবি পোস্ট নিয়ে গুঞ্জন নেটপাড়ায়

সোমালিয়া ওয়েব নিউজ: সম্প্রতি ইনস্টাগ্রামে আবারো পোস্ট করেছেন সানিয়া মির্জা। সেখানে ছবি পোস্ট করেছেন বটে, কিন্তু তার নিচে লেখা ক্যাপশনের অর্থ একদমই আলাদা! সানিয়া তার শেষ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তার আর শোয়েবের বিচ্ছেদ জল্পনাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছেন।ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন, ‘এটা বিশ্বাস হারানোর সময় নয়, এটা ধরে রাখার সময়’। এরপর থেকেই বিচ্ছেদ জল্পনা আরো উস্কে গেছে। এদিকে তার কেরিয়ারের একদম শেষেও সাফল্য লাভ করায় মেলবোর্নের মঞ্চ থেকে খুবই আবেগঘন বক্তৃতা দেন সবার মাঝে।প্রসঙ্গত বিচ্ছেদ জল্পনার মাঝেই নিজের অবসর ঘোষণা করেছিলেন সানিয়া মির্জা। ছয়বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সানিয়া মির্জা। আগামী ১৯ তারিখ থেকে শুরু হতে চলা দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে খেলার পর পেশাদার টেনিস থেকে অবসর নিতে চলেছেন৷ গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে মিশ্র ডাবলসে রানার্স আপ হয়েছিলেন৷উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৬ সাল অবধি মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা জিতেছেন। নিজের ক্যারিয়ারে মোট ৩টি তিনটি মহিলা ডাবলস এবং ৩টি মিক্সড ডাবলস জিতেছেন। ২০১৫ সালে মহিলাদের দ্বৈত র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর হন তিনি।

Loading