সোমালিয়া ওয়েব নিউজ: গত বেশ কয়েক মাস ধরে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে চলছে কাজ। এবার যা খবর, তাতে বায়োপিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করবেন বলিউড সুপারস্টার রনবীর কাপুর।দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল, কে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে নামভূমিকায় অভিনয় করবেন। শেষ অবধি যা শোনা যাচ্ছে, তাতে রনবীর কাপুরই অভিনয় করতে চলেছেন মহারাজের ভূমিকায়।
খবর অনুযায়ী, রনবীর কাপুরের ডেট পাওয়া নিয়ে সমস্যা ছিল। কিন্তু শেষ অবধি প্রযোজকরা রনবীরের ডেট পেতে সক্ষম হয়েছেন। সৌরভ গাঙ্গুলির নিজেরও অত্যন্ত পছন্দের অভিনেতা রনবীর। বিভিন্ন সময়ে সৌরভ জানিয়েছিলেন, নিজের বায়োপিকে তার ভূমিকায় যেন অভিনয় করেন রনবীর কাপুর কিংবা হৃতিক রোশন। শেষ অবধি রনবীরকেই বেছে নিতে চলেছেন প্রযোজকরা।সূত্রের খবর, অতি শীঘ্রই রনবীর কাপুর আসবেন কলকাতায়। চরিত্রে অভিনয়ের জন্য কলকাতার বিভিন্ন মাঠ, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সহ ইডেন গার্ডেন্স, এমনকি বেহালায় সৌরভের বাড়িও ঘুরে দেখবেন রনবীর।
![]()

More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!