February 4, 2026

টলিউড অভিনেত্রী দেবলীনার নতুন ছবি নিয়ে কৌতূহল অনুরাগীদের

সোমালিয়া ওয়েব নিউজ: পরিচালিকা পারমিতা মুন্সীর পরবর্তী সিনেমা ‘ম্যারেজ অ্যানিভার্সারী’তে একদম অন্যধারার একটা কাজ করতে চলেছেন। সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত ও তার বিপরীতে সুজন নীল মুখার্জী। এই দুই অভিনেতা ছাড়াও দেখা যাবে ইন্দ্রাণী ঘোষ ও ডক্টর সুজয় বিশ্বাসকে। অসমবয়স্ক দাম্পত্যের গল্প নিয়ে এই সিনেমা। সিনেমার কেন্দ্রীয় চরিত্র দুটোর নাম, অরুণাভ আর বিপাশা। যাদের মধ্যেকার বয়সের ফারাক চোখে পড়ার মতো।
অনাথ বিপাশাকে বিয়ে করেন ২৫ বছরের বড় অরুণাভ। দেখতে বাইরে থেকে আর পাঁচটা সম্পর্কের মতো হলেও ভেতরে ভেতরে একদম অন্যরকম। তবে সবকিছু হঠাৎ বদলে যায় তাদের ২৫ বছরের বিবাহবার্ষিকীতে। সেই রহস্যরই জট খুলবে সিনেমায়।ম্যারেজ অ্যানিভার্সারিতে দেখানো হবে পারিবারিক বেশ কিছু ঝামেলা দিকও। চারপাশে এমন অনেক দম্পতি আছে যাদের বাইরে থেকে দেখলে খুব সুখী মনে হয়, কিন্তু সম্পর্কের অভ্যন্তরে রয়েছে এক অন্য দিক।বিপাশা-অরুণাভর সম্পর্কের হালও এটাই। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা আছে সিনেমাটির। সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ারও প্রস্তুতি চলছে। সিনেমার শ্যুটিং এরমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফার্স্ট লুকে দেবলীনা-সুজনের ছবিও এসেছে সামনে।

Loading