সোমালিয়া ওয়েব নিউজ: ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের এক বছর পূর্ণ হতে চলল। এখনও যুদ্ধ থামার নাম নেই। এই পরিস্থিতিতে রাশিয়ার জয়ের আকাঙ্খাকে তীব্র কটাক্ষ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কিভ সফর সেরে আমেরিকার প্রেসিডেন্ট এসেছেন পোল্যান্ডে। সেখানেই তিনি দাবি করলেন, রাশিয়ার পক্ষে ইউক্রেন জয় কার্যত অসম্ভব।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-এর রয়্যাল ক্যাসলের সামনে প্রেসিডেন্ট বাইডেনকে শুনতে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাঁদের সামনে বাইডেন বলেন, ‘‘একনায়ক সাম্রাজ্যের পুনর্নির্মাণ করতে চাইছেন। কিন্তু স্বাধীনতার জন্য মানুষের ভালবাসা কখনওই হার মানে না। হিংসা দিয়ে মুক্তচিন্তার স্রোতকে আটকানো যায় না। ইউক্রেনে রাশিয়া কোনও দিন জয় পাবে না, কোনও দিন না।কিভ ঘুরে আসার ২৪ ঘণ্টার মধ্যে আয়োজিত এই সভায় বাইডেন আরও বলেন, ‘‘কিভ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়ে যাচ্ছে। গর্বিত কিভ এ ভাবেই লড়ে যাবে। মুক্তির বাতাস কিভের সর্বত্র বইছে।সাম্প্রতিক কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ম করে পশ্চিমের বিভিন্ন দেশকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন। তারও জবাব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা