ভলিবল খেলছে একটি পোষ্য সারমেয়, হতবাক নেটপাড়া

সোমালিয়া ওয়েব নিউজ: কুকুর বলে তার ভলিবল খেলার দক্ষতাকে হেলাফেলা করা যাবে না। একদম নিখুঁত ভাবে ডাইভ দিয়ে বল মাথা দিয়ে মেরে শট নিয়েছে সে। কুকুরটির সঙ্গে আরও ২ মহিলা এবং ১ যুবককেও ভলিবল খেলতে দেখা গিয়েছে মাঠের মধ্যে। তবে সকলের মধ্যে নজর কেড়েছে এই পোষ্য সারমেয়। লেজ নেড়ে নেড়ে মাঠের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে সে। আর বল পেলেই লাফিয়ে ঝাঁপিয়ে শুরু হচ্ছে খেলা। ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওর ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে।কুকুরদের অনেক মজার ভিডিওয়ই সোশাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। এর আগে একটি কুকুরের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল ওই পোষ্য সারমেয় তার মালকিনের সঙ্গে দিব্যি যোগাসনে মন দিয়েছে। নিজে নিজেই যোগা ম্যাট মাটিতে পেতে নিয়ে তারপর শুরু করে দিয়েছিল যোগাসন। এই ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছিল।

Loading