সোমালিয়া ওয়েব নিউজ : ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় কাশ্মীরি পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁদের যন্ত্রণা অনুভব করেছেন। সেই যন্ত্রণা লাঘব করতে উদ্যোগী হলেন অনুপম খের। কাশ্মীরি পণ্ডিতদের সাহায্যের জন্য পাঁচ লক্ষ টাকা দান করার অঙ্গীকার করলেন তিনি।২০২২ সালের ১১ মার্চ মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবি নিয়ে তর্ক-বিতর্ক বিস্তর হয়েছে। আবার ৩৪০ কোটি টাকার ব্যবসাও করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ছবিতেই পুষ্করনাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। আর তাঁকে কেন্দ্র করেই কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণার কাহিনি দেখানো হয়েছে।সম্প্রতি দিল্লিতে গ্লোবাল কাশ্মীরি পণ্ডিতদের কনক্লেভে যোগ দিয়েছিলেন অনুপম খের। সেখানেই কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গ তোলেন তিনি। বর্ষীয়ান অভিনেতা বলেন, “দ্য কাশ্মীর ফাইলস সিনেমায় কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার কাহিনি দেখানো হয়েছে। তা থেকে আমরা অনেক টাকা আয়ও করেছি। আমরা বিদেশিদের তহবিলে দান করি যাঁরা এমনিতেই ধনী। এবার নিজেদের মানুষের পাশে দাঁড়ানোর সময়। আমি কাশ্মীরি পণ্ডিতদের জন্য ৫ লক্ষ টাকা দান করার প্রতিশ্রুতি দিচ্ছি।
![]()

More Stories
অম্বুবাচী মহামেলায় আগত ভক্তদের সেবায় ভারত সেবাশ্রম সংঘ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন