সোমালিয়া ওয়েব নিউজ: ‘ভারত সম্পর্কে আমি এখন আরও বেশি আশাবাদী’, মোদীর সঙ্গে বৈঠকের পরে বললেন বিল গেটস।২০২০ সালের এপ্রিলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মোদীর ‘লকডাউন কৌশল’ সমর্থন করেছিলেন গেটস। প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছিলেন তিনি।মাস খানেক আগেই আটার চাপাটি (হাতরুটি) বেলার ভিডিয়ো টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারিফ কুড়িয়েছিলেন তিনি। শনিবার মোদীর সঙ্গে বৈঠকের পরে মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস বললেন, ‘‘ভারত সম্পর্কে আমি আগের চেয়েও বেশি আশবাদী।গেটস তাঁর ব্লগে জানিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে উদ্ভাবনী কাজ, জলবায়ু পরিবর্তন, আসন্ন জি-২০ শীর্ষবৈঠক-সহ নানা বিষয়ে মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উদ্ভাবনী দক্ষতার প্রমাণ দিয়েছেন।’’ করোনা অতিমারি পর্বে তাঁর সংস্থা গেটস ফাউন্ডেশন ভারতে যে টিকাগুলি পাঠিয়েছিল সেগুলির সংরক্ষণ এবং সদ্ব্যবহারের ক্ষেত্রে মোদীর সরকার দক্ষতা দেখিয়েছে বলেও জানান তিনি। গেটসের কথায়, ‘‘জীবন রক্ষার সরঞ্জাম তৈরির পাশাপাশি, ভারত সেগুলি সরবরাহের ক্ষেত্রেও উৎকর্ষ দেখাতে পেরেছে।
![]()

More Stories
আয়ুষ্মান ভারত (PM-JAY),দিল্লির বিজ্ঞান ভবনে ঐতিহাসিক মউ স্বাক্ষর
মালয়ালম চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেলিম কুমার
রাষ্ট্রসংঘের সম্মান, গর্বিত ভারত — মেজর অভিলাশা বরাককে অভিনন্দন প্রধানমন্ত্রীর