সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের সংগ্রহে দু’টি অস্কার। আনন্দের মাঝেও তবু যেন দুঃখের রেশ। অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছিল বাঙালি তরুণ পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’। আশায় বুক বেঁধেছিল বাঙালি। সেরা ফিচার তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল শৌনকের এই ছবি। তবে শেষ অবধি অস্কার অধরাই রয়ে গেল। সেই পরিস্থিতিতে কী বলছেন বাংলার স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের সদ্য মুক্তি পেয়েছে তাঁর তথ্যচিত্র ‘শিকড়’। ছবিটি নানা জায়গায় প্রদর্শন করছেন প্রদীপ্ত, যাতে সবাই দেখতে পান। সেই ব্যস্ততার মাঝেই বললেন, “শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ অস্কার পেলে খুবই ভাল লাগত। সত্যজিৎ রায়ের পর আবার বাঙালির ঝুলিতে অস্কার আসত। তবে যে মনোনীত হয়েছে, সেটাও তো কম কথা নয়। আর সব মিলিয়ে ভারতের যে দুটো অস্কার এল, তা-ও গর্বের।”সম্প্রতি ‘দোস্তজী’র মতো পূর্ণ দৈর্ঘ্যের স্বাধীন ছবি বানিয়ে বিপুল সাড়া ফেলেছেন বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। সেই ছবি এ বার মুক্তি পাচ্ছে আমেরিকায়। সেই গর্ব মুকুটে নিয়ে নিউ ইয়র্কে উড়ে যাচ্ছেন তিনি। ইচ্ছা রয়েছে, আগামী বছর অস্কার দৌড়ে অংশ নেওয়ার।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না