November 11, 2026

যুদ্ধপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সোমালিয়া ওয়েব নিউজ: যুদ্ধপরাধের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে সমর্থন করলেন জো বাইডেন। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘‘আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের মোকাবিলায় সঠিক এবং দৃঢ় পদক্ষেপ করেছে। কোনও সন্দেহ নেই ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনায় পুতিনের ভূমিকা রয়েছে।পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত ঘোষণা করে শুক্রবার দ্য হেগের আইসিসি বলেছিল, ‘‘যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের অধিকৃত অঞ্চল থেকে শিশুদের জোর করে তুলে নিয়ে গিয়েছে রুশ সেনা। এ বিষয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।’’ একই অভিযোগে রুশ শিশু অধিকার দফতরের চেয়ারপার্সন লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।ঘটনাচক্রে, আমেরিকা বা রাশিয়া কোনও দেশই আইসিসির সদস্য নয়। সে কথা জানিয়ে মস্কোর দাবি, পরোয়ানার কোনও গুরুত্ব তাদের কাছে নেই। রুশ বিদেশ দফতরের মুখপাত্র মারিয়া জ়াখারোভা শুক্রবার বলেন, ‘‘রাশিয়া এই আদালতের বিচারের আওতায় পড়ে না। তাই এই আদালত কী বলল, তা নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।’’ প্রত্যাশিত ভাবেই পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।

Loading

You may have missed