সোমালিয়া ওয়েব নিউজ: এবার এই ১৬ থেকে ধাপে ধাপে দিন বাড়াতে চাইছেন তিনি। আর তা করতে করতে ১০০ দিনে পৌঁছে যাওয়াই তাঁর লক্ষ্য। আর তিনি তা করতে পারবেন বলেই আশাবাদী।দক্ষিণ ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। পেশায় মাস্টারমশাই। কিন্তু অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকতে পারেননা। কি লারগো লেগুনে সমুদ্রের ২২ ফুট তলায় তিনি একটি বিশেষ ঘেরাটোপে ১৬ দিন কাটিয়ে ফেলেছেন একটানা।জলের ২২ ফুট তলায় একটানা ১৬ দিন কাটানো নেহাত মুখের কথা নয়। জলের তলায় যেখানে তিনি ছিলেন তাকে একটি লজ বলেই ব্যাখ্যা করা হচ্ছে। জলের তলার লজ।
জো ডিটুরি নামে ওই অধ্যাপক ১৬ দিন কাটিয়ে আদপে অনুশীলন শুরু করেছেন। ওই জলের তলার লজে ইতিমধ্যেই ৭৩ দিন কাটিয়ে ফেলার রেকর্ড হয়ে রয়েছে। যা তৈরি হয়েছিল ২০১৪ সালে।
কিন্তু তারপর আর কেউ জলের তলায় একটানা ৭৩ দিন কাটানোর রেকর্ড গড়তে পারেননি। ডিটুরিও পারেননি। তবে তিনি চাইছেন রেকর্ড গড়তে।
তাই ধাপে ধাপে জলের তলায় থাকার সময় বাড়াতে চাইছেন জো ডিটুরি। আর এভাবেই পৌঁছে যেতে চাইছেন ১০০ দিন টানা জলের তলায় বসবাস করার বিরল রেকর্ডে।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা