সোমালিয়া ওয়েব নিউজ: কয়েকমাস ধরেই ভারতে ডিজেল ট্রেনের পরিবর্তে হাইড্রোজেন ট্রেন চালানোর বিষয়ে ভাবনা চিন্তা চলছে। আর সেই নিয়ে কাজ চলছে বেশ জোর কদমে। সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই ভারতে চলবে হাইড্রোজেন চালিত ট্রেন। জানিয়েছে রেল কর্তৃপক্ষ।সরকারের উদ্যোগে গত সপ্তাহে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য টেন্ডার ডাকা হয়েছে। কিন্তু এবার খবর এসেছে হাইড্রোজেন ফুয়েল নিয়ে। ভারতীয় রেল কর্তারা সিমেন্স, কামিন্স, হিতাচির মতো সংস্থার সাথে এই নিয়ে আলোচনা চালাচ্ছে। কিন্তু হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য সেই হাইড্রোজেন তৈরী করতে হবে দেশের মধ্যেই। বাইরে থেকে হাইড্রোজেন আমদানি করে চালানো সম্ভব নয়। আর আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে চলা ভারতকে এক বড় উপহার দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ।এই এসএফসি এনার্জি সংস্থাটি হাইড্রোজেন ও মেথানল ফুয়েল সেল উৎপাদন ও বিক্রি করে। খুব শীঘ্রই তারা ভারতে এই সবুজ জ্বালানি উৎপাদন করবে। গুরুগ্রামে কারখানা স্থাপন করতে পারে এই সংস্থাটি। উল্লেখ্য যে, কেন্দ্র সরকার গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে ২০৩০ সালের মধ্যেই ৪৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে।শুধু তাই না, এক ভারতীয় সংস্থাও দেশের অন্দরে হাইড্রোজেন ফুয়েল সেল তৈরির কাজ চালাচ্ছে। যদিও তাদের উৎপাদন ক্ষমতা খুবই সীমিত। মিথানল এবং হাইড্রোজেন উৎপাদনে স্বনির্ভর হতে পারলে আগামী সময়ে আরব বিশ্বের দাদাগিরির যোগ্য জবাব দিতে পারবে ভারত।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড