সোমালিয়া ওয়েব নিউজ: ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী টর্নেডো। ঝড়ের দাপটে উড়ে গেল বাড়ির ছাদ। ভেঙেচুরে একাকার হল জানলা-দরজা থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি। সমাজমাধ্যমে প্রকৃতির সেই রুদ্র রূপের একাধিক ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার সন্ধ্যায় টর্নেডোর সাক্ষী থেকেছে ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো শহর। রাজধানী স্যাক্রামান্টো থেকে মাত্র কয়েক মাইল দূরত্বে এই শহর লন্ডভন্ড করে দিয়েছে ঝোড়ো হাওয়া। একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন শহরের বেশ কয়েক জন বাসিন্দা।
ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, কী ভাবে চারদিক কাঁপিয়ে পাক খেতে খেতে ধেয়ে আসছে হাওয়া। তার পথে যা থাকছে, তা-ই নিমেষে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। একাধিক বাড়ির ছাদ খুলে উড়ে গিয়েছে টর্নেডোর হাওয়ায়। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ সোমালিয়া। প্রত্যক্ষদর্শীরা টর্নেডোর সেই ভয়াবহ রূপের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেই সঙ্গে টর্নেডোয় নিজেদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। কেউ বলেছেন, ‘‘আমি চোখের সামনে দেখলাম, উঁচু উঁচু বহুতলের মধ্যে দিয়ে কী ভাবে ঝড় বয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি চরকির মতো পাক খাচ্ছে।’’ কেউ কেউ আবার বাড়ির জানলার কাচ ভেঙে যাওয়া এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা