সোমালিয়া ওয়েব নিউজ: ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে এ কথা জানানো হল। গুজরাতের সুরাতের এক আদালত, এক ফৌজদারি মানহানির মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করেছিল। তাঁকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। তার জেরেই শুক্রবার তাঁর সাংসদ পদ খারিজ করা হল। ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল।এই পরিস্থিতিতে শুক্রবার নরেন্দ্র মোদি সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস