সোমালিয়া ওয়েব নিউজ: আবার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার হাতে আমেরিকার তরফ থেকে একটি এয়ারক্রাফ্ট এসে পৌঁছেছে, সেই সময়েই সতর্ক হয়ে উঠেছেন কিম জং উন। দেশ প্রতিরক্ষার জন্য উত্তর কোরিয়ার কাছেও যে অস্ত্রের ভাণ্ডার কিছু কম নেই, তা পরোক্ষ ভাবে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিম। স্থানীয় সংবাদমাধ্যমে উত্তর কোরিয়ার কয়েকটি ক্ষুদ্রাকার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ্যে এসেছে।
উত্তর কোরিয়ার নিউক্লিয়ার উইপনস ইনস্টিটিউট পরিদর্শনে গিয়েছিলেন কিম। সেখানে গিয়েই ক্ষুদ্রাকার পারমাণবিক অস্ত্রের খুঁটিনাটি জানলেন তিনি। এই অস্ত্র আকারে ছোট হলেও এর ক্ষমতা যে অনেকটাই বেশি তা জানিয়েছেন সেখানকার বিশেষজ্ঞেরা।কিম এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের শত্রুপক্ষ নিজেদের শক্তিশালী করে তোলার চেষ্টায় রয়েছে। আমরাও কোনও অংশে পিছিয়ে নেই। দেশের প্রতিরক্ষার জন্য এবং শান্তি বজায় রাখার জন্য পারমাণবিক অস্ত্রের প্রয়োজন।’’ কিম আশ্বাস দিয়েছেন যে, নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন অস্ত্র যোগ করা হবে। পারমাণবিক বিভিন্ন ধরনের অস্ত্রের উৎপাদনও বাড়ানো হবে বলে জানিয়েছেন কিম।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা