বাচ্চাদের খেলার মাঠে বসেছে রোড ফ্যাক্টরি, প্রশাসনের নেই হেলদোল

সোমালিয়া ওয়েব নিউজ: পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত পুরুলিয়া বরাকার রোডের পাশে বহু বছর ধরে চলতে থাকা ফুট বল, ক্রিকেট খেলার একটি মাঠে গজিয়ে উঠছে একটি অস্থায়ী রোড ফ্যাক্টরি। জানা যায় রঘুনাথপুরপুর থেকে পুরুলিয়া পর্যন্ত রোড সম্প্রসারণ এর কাজের জন্য খেলার মাঠে বসেছে রোড ফ্যাক্টরি। এলাকার মানুষের কথায় এই মাঠে প্রায় চার থেকে পাঁচ পুরুষ খেলা হয়ে আসছে। যদিও মাঠ টিতে পাড়া বিধান সভার বহু বর্ষীয়ান মানুষ থেকে বর্তমানের যুবারা এই মাঠে খেলে আসছেন এবং পাড়া ব্লকের প্ৰাক্তন তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক উমাপদ বাউরী বলেন লয়ারার মাঠ টি বহু পুরানো এবং এই মাঠে তিনি বহু প্রীতি ও টুর্নামেন্ট ম্যাচ খেলেছেন বলে জানান। প্ৰাক্তন সি পি এম পার্টির তথা বহুবারের বিধায়ক পাড়া বিধান সভার বিলাসীবালা সহিস বলেন এই মাঠে রাজনৈতিক জীবনে বহুবার এসেছি এবং খেলাধুলার সাক্ষী ছিলাম। বিজেপির প্ৰাক্তন পুরুলিয়া জেলার সভাপতি বিকাশ ব্যানার্জী বলেন বুড়ির বাগান মাঠের স্মৃতি এখনো উজ্জ্বল, যদিও কয়েক বছর আগে মাঠটি তে গজিয়ে উঠছিল একটি ফ্যাক্টরি কিন্তু স্থানীয়দের আন্দোলনে তা আর হয়নি। এবার আবার একটি রোড ফ্যাক্টরি পুনরায় মাঠে অবতীর্ণ হয়েছে মাঠে। যদিও রোডের কাজ এখনো শুরু হয়নি।
যদিও মাঠের যারা প্রকৃত মালিক তারা বলেন মাঠটি আমাদের এবং যাকে খুশি লিজ দিতে পারি। মাঠে খেলতে দেবো না এবং ফ্যাক্টরি বসবে বলে জানান। যদিও যারা মাঠে খেলেন সেই যুবাদের দাবি প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা না হলে বিক্ষোভ ও আন্দোলনে নামবেন তারা।

Loading