সোমালিয়া ওয়েব নিউজ: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনা ট্রাকে জঙ্গি হামলার ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৫ সেনা জওয়ানের৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন, ট্রাকটিকে চতুর্দিক থেকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা৷ এই হামলার ঘটনায় একাধিক জঙ্গি জড়িত রয়েছে বলে মনে করছে সেনা৷ ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷
সূত্রের খবর,প্রাথমিক ভাবে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় বড় ধরনের স্ট্র্যাটেজিক বদল লক্ষ্য করছেন সেনা আধিকারিকেরা৷ তাঁরা বলছেন, সাম্প্রতিক হালে জঙ্গি হামলার ধরন ধারণ লক্ষ্য করে বোঝা যাচ্ছে, এখন তারা অনেকটাই মাও কায়দায় হামলার ছক কষছে৷ এখন জঙ্গিদের টার্গেট শহর থেকে বেশি কেন্দ্রীভূত হয়েছে জঙ্গলে ও গ্রামে৷ শহরে জঙ্গিদের গ্রাউন্ড ওয়ার্কারদের সংখ্যা অনেকটাই কমেছে৷ সক্রিয় জঙ্গিদের অনেকেই জঙ্গলের ভিতরে বিক্ষিপ্ত ভাবে ইতিউতি আশ্রয় নিয়েছে৷ তাই বড় কোনও অপারেশন করলে তারা জঙ্গলের মধ্যেই সেনা দল বা কনভয়কে টার্গেট করছে৷ তারপরে ফের মিলিয়ে যাচ্ছে জঙ্গলে৷ কারণ, এই জঙ্গল ওদের অনেকটাই চেনা৷ সেই তুলনায় জঙ্গলে অপারেশন চালানোর ক্ষেত্রে সেনা জওয়ানের কাছে বেশ কঠিন৷ হামলার পরেই অবশ্য পুঞ্চের ঘটনাস্থল সংলগ্ন ঘন অরণ্য বাটা-দরিয়া জঙ্গলে চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা৷ জঙ্গিদের নাগাল পেতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ নামানো হয়েছে সেনা কুকুর, ড্রোন৷
![]()

More Stories
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন
দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতায় বড় সাফল্য
রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু, অযোধ্যায় পৌঁছল SIT