August 14, 2026

খালিস্তানপন্থী নেতা তথা স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিং গ্রেফতার

সোমালিয়া ওয়েব নিউজ: আত্মসমর্পণ করেননি খালিস্তানপন্থী নেতা তথা স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিং, অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধানকে নিজেদের জালে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই এমনটাই দাবি পঞ্জাব পুলিশের। পাশাপাশি এও জানানো হয়, রবিবার৬টা ৪৫ মিনিট নাগাদ গ্রেপ্তার করা হয় তাঁকে। কারণ, রবিবার সকালেই খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণ করেছে বলে খবর রটে। তবে এর কিছু পরেই রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করা হয় পঞ্জাব পুলিশের তরফ থেকে।এদিন পঞ্জাব পুলিশের আইজি (সদর) সুখচেইন সিং গিল জানান, ‘অমৃতপালের ওপর বিপুল চাপ তৈরি করেছিল পুলিশ। এরপর তার সামনে ধরা দেওয়া ছাড়া আর অন্য কোনও রাস্তা খোলা ছিল না।‘একইসঙ্গে পঞ্জাব পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে পঞ্জাব পুলিশের আইজি এও জানান, ‘মোগা জেলার রদে গ্রামে অমৃতপাল লুকিয়ে আছেন বলে তাঁদের কাছে সূত্র মারফৎ খবর আসে। এরপরই তাঁকে কী ক্ষাবে নিজেদের জালে তোলা হবে তার সমস্ত রকম পরিকল্পনা তৈরি হয় পঞ্জাব পুলিশের তরফ থেকে। এরপরই পরিকল্পনামাফিক অমৃতসর গ্রামীণ পুলিশকে নিয়ে ওই এলাকায় হানা দেন পঞ্জাব পুলিশের গোয়েন্দারা। ওই সময় স্থানীয় একটি গুরুদ্বারে ছিল অমৃতপাল। পুলিশ ধর্মস্থলে প্রবেশ করেনি। গুরুদ্বার থেকে বের হতেই তাকে গ্রেপ্তার করা হয়।

Loading