November 10, 2026

সুন্দরীদের পাশে হলুদ পাঞ্জাবিতে স্টেজ মাতালেন মদন মিত্র

সোমালিয়া ওয়েব নিউজ: র‍্যা্যা্যাম্পে শহরের সেরা মডেলদের সঙ্গে হেঁটে তাক লাগিয়ে দেন মদন মিত্র। নারীর সৌন্দর্য ও বুদ্ধিমত্তাকে তুলে ধরার জন্য বরাবরই এ শহর এগিয়ে। নানা সময় নানা প্রতিযোগিতার মধ্যে দিয়ে কলকাতা প্রমাণ করেছে বিউটি অ্যান্ড ব্রেনের সহাবস্থান।কলকাতা থেকে উঠে এসেছে বহু বাঙালি মডেল যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। মুম্বাইয়ে মডেলিং ইন্ডাস্ট্রি থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। সম্প্রতি শহরে অনুষ্ঠিত হল সেরকমই একটি বিউটি কনটেস্ট।বর্তমানে শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে থাকে। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে “মিস বনিতা’২০২৩” । মিস বনিতা -২৩নামক  এই ট্যালে।এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা,সমাজসেবী সুভাষ বসু, ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস, ডায়টেশিয়ন শ্রেয়সী ভৌমিক সিনহা, মডেল মাধবীলতা সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জয় বন্দ্যোপাধ্যায় , লীনা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারি, প্রবীর গুপ্তা, কুণাল পারেখ, দেবজিত সরকার সহ আরও অনেকে।সফল বিজয়িনী সানা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস ও মৌলি দাস অধিকারীদের মাথায় “মিস বনিতার ২০২৩”এর   মুকুট  পরিয়ে দেন মদন মিত্র এবং জয় বন্দ্যোপাধ্যায় এবং গোল্ড অ্যান্ড ডায়মন্ড বাজারের কর্নধার মধুজা দে। 

Loading

You may have missed