সোমালিয়া ওয়েব নিউজ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক অঘোষিত সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। এই সফরে তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যাবেন। স্থানীয় গণমাধ্যম ডাচ নিউজ এজেন্সি এএনপি একথা জানিয়েছে। এএনপি জানায়, জেলেনস্কি নেদারল্যান্ডসে তার প্রথম সফর করছেন। হেলসিঙ্কিতে নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর শিফোল বিমানবন্দরে অবতরণ করেন।এএনপি বিমানের একটি কালো ছবি প্রকাশ করে দাবি করেছে যে, ডাচ সরকারের এই বিমানটি সম্ভবত ইউক্রেনের নেতাকে বহন করছে।
জেলেনস্কি হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাবেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে। মার্চে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সরকারি ব্রডকাস্টার ‘এনওএস’ জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘ইউক্রেনের প্রতি ন্যায়বিচার ছাড়া শান্তি নয়’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন বলেও ধারণা করা হচ্ছে। সূত্র জানা গেছে, জেলেনস্কি এই সফরে ডাচ এমপি’দের সাথে বৈঠকের পাশাপাশি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নেদারল্যান্ডস ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।এখন দেখার তা পুরন হয় কিনা।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন