সোমালিয়া সংবাদ, হুগলি: অনুমতি ছাড়া জমায়েত করে ‘জয় শ্রীরাম’ লেখা মাস্ক বিলি করার অভিযোগে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গ্রেফতার করল ১৯ জন আরএসএস ও বিজেপি কর্মীকে। বুধবার সন্ধেয় শেওড়াফুলি রিজার্ভেশান কাউন্টার রেল পার্কে মাস্ক বিতরন করা কথা ছিল। কিন্তু পরিস্থিতি বুঝে আরএসএস কর্মীরা অন্যত্র মাস্ক বিলি করার কথা ভাবেন । সেই অনুযায়ী মাস্ক বিতরন শুরু হয় শেওড়াফুলি বিবেকানন্দ স্কুলের সামনে থেকে। পরে বিজেপি কর্মীরা মাস্ক বিলিতে সামিল হন। ৩০ থেকে ৪০ জন পথচলতি মানুষ এবং বাড়ি বাড়ি মাস্ক বিলি করার পরে যখন জিটি রোডের উপর মাস্ক বিলি হচ্ছিল সেই সময় পুলিশ গিয়ে আর এস এস এবং বিজেপি কর্মিদের আটক করে শেওড়াফুলি ফাঁড়িতে নিয়ে যায়।
আরএসএস কর্মীদের অভিযোগ, ৭ ফেব্রুয়ারী চাঁপদানীর পলতাঘাটে আর এস এস-এর চক্ষু পরীক্ষা শিবিরে ‘জয় শ্রীরাম’ লেখা মাস্ক পরা নিয়ে ঝামেলা হয় বলে অভিযোগ। সেদিনই আর এস এস ঘোষণা করে চাঁপদানী বিধানসভা এলাকায় সাত দিনে পঞ্চাশ হাজার ‘জয় শ্রীরাম’ মাস্ক বিলি করা হবে। সেই মত আজ শেওড়াফুলিতে মাস্ক বিলি করে আর এস এস । কিন্তু বিনা অনুমতিতে জমায়েত করায় আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ