সোমালিয়া ওয়েব নিউজ: শিল্প প্রদর্শনী অনেক জায়গায় হয়ে থাকে। এমনই এক শিল্প প্রদর্শনীতে ভারতীয় মুদ্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকার একটি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছিল। কমেডিয়ান শীর্ষক এই শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান-এর করা। যা দেখতে বহু মানুষের ভিড় জমছিল।শিল্প অনুরাগীদের পাশাপাশি আর্ট কলেজের ছাত্ররাও আসছিলেন এই বিরল শিল্পকর্ম চোখে দেখতে। সেখানেই ঘটে ঘটনাটা। এই শিল্পকর্মে ফলের ব্যবহার রয়েছে।
দেওয়ালে একটি পাকা কলা টেপ দিয়ে লাগানো ছিল। যা ওই শিল্পকর্মেরই অঙ্গ। এক ছাত্র ওটা দেখতে দেখতে হঠাৎ কলাটা টেপ থেকে খুলে নিয়ে নেন। তারপর তার খোসা ছাড়িয়ে খেতে থাকেন।
কলার বেশ খানিকটা খেয়ে ফের তা টেপ দিয়ে দেওয়ালে লাগিয়ে দেন ওই ছাত্র। দক্ষিণ কোরিয়ার সিওলের লিয়াম মিউজিয়াম অফ আর্ট-এ এই প্রদর্শনী চলার সময় এমন ঘটনার পর দ্রুত ওই ছাত্রকে পাকড়াও করে মিউজিয়ামের আধিকারিকরা জিজ্ঞাসা করেন তিনি এমনটা করলেন কেন?ওই ছাত্র জানান তিনি সেদিন ব্রেকফাস্ট না করেই এসেছিলেন। তাই খুব খিদে পেয়ে গিয়েছিল। কলাটা দেখে তাই তিনি কিছুটা খেয়ে ফেলেছেন।বিষয়টি ওই ইতালীয় শিল্পীকেও জানানো হয়। তবে তিনি কোনও পদক্ষেপ ওই ছাত্রের বিরুদ্ধে চাননি। মিউজিয়াম কর্তৃপক্ষও কোনও পদক্ষেপ নেয়নি।
![]()

More Stories
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ
“ন মে ভক্তঃ প্রণশ্যতি”—বলরাম দাসের অলৌকিক রথযাত্রার লীলা
বিশ্বাসের বন্ধন: শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের এক স্মরণীয় ঘটনা