November 11, 2026

কালো চাঁদের রহস্য

সোমালিয়া ওয়েব নিউজ: আকাশে যখনই মহাজাগতিক কোনও ঘটনা ঘটে, তখন নির্ধারিত সময় মেনে অনেক মানুষেরই চোখ আকাশের দিকেই থাকে। কখনও চাঁদের পাশে শুক্রকে দেখার জন্য, আবার কখনও একসঙ্গে অনেকগুলি গ্রহের উপস্থিতি দেখার জন্য, অগণিত উৎসাহী মানুষের নজর থাকে আকাশের দিকে।
তার তারপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে সেই সব পোস্টের। ভাবছেন তো কালো চাঁদ দেখতে কেমন হয়? বা আদতে এই কালো চাঁদের অস্তিত্ব রয়েছে কি না। চলুন সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।‘কালো চাঁদ’-এই নামের অনেক অর্থ রয়েছে। এগুলির কোনওটিই বৈজ্ঞানিক নয়। কিংবা জ্যোতির্বিদ্যার সঙ্গেও এর কোনও সম্পর্ক নেই। কালো চাঁদকে সাধারণত সিজনাল ব্ল্যাক মুন বলা হয়। Timeanddate.com অনুসারে, এটি প্রতি ৩৩ মাসে ঘটে। আর সেই ঘটনার সাক্ষী থাকে পৃথিবাী মানুষ।ব্ল্যাক মুন চাঁদের সঙ্গে ঘটা বিভিন্ন ঘটনা থেকে একেবারেই আলাদা। সাধারণত অমাবস্যায় ব্ল্যাক মুনের দেখা পাওয়া যায়। কিন্তু কখনও কখনও ব্ল্যাক মুন এমন সময় ঘটে যখন কোনও অমাবস্যা বা পূর্ণিমা থাকে না। এটি কেবল ফেব্রুয়ারিতেই ঘটতে পারে। তবে এটি প্রতি ৩২ মাসে একবার ঘটে।

Loading

You may have missed