সোমালিয়া ওয়েব নিউজ: ফোন আসছিল ওই এলাকা থেকে। ফোনে অভিযোগ করা হচ্ছিল যে ওই এলাকায় একটি সরকারি জমি জোর করে দখল করে রেখেছে একটি পরিবার। এমনকি তারা প্রতিবেশিদের যাতায়াতের পথ পর্যন্ত আটকে রেখেছে।একাধিক অভিযোগ পাওয়ার পর পুরসভার তরফে আধিকারিকদের পাঠানো হয় সেখানে। তাঁরা সেখানে গিয়ে দেখেন সত্যিই একটি পরিবার এভাবে সরকারি জমির কিছুটা অংশ দখল করে নিয়েছে।
বিষয়টি তাদের জানিয়ে নোটিস দেয় পুরসভা। কিন্তু সেসব তোয়াক্কা না করে পরিবারের এক মহিলা সদস্য লঙ্কা গুঁড়ো নিয়ে তেড়ে আসেন পুর আধিকারিকদের দিকে। তাঁদের লক্ষ্য করে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে দেন। শুধু লঙ্কা গুঁড়োই নয়, হাতের কাছে পাওয়া ইট পাথরও ছুঁড়তে থাকেন ওই মহিলা।পুরসভার আধিকারিকরা এই ঘটনায় কিছুটা হতবাক হয়ে যান। কিন্তু কিছু বোঝার আগেই আরও এক ভয়ংকর কাজ করতে যান ওই মহিলা। তিনি একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে তাতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন।এক মহিলা পুলিশকর্মী কোনওক্রমে তাঁকে ধরে ফেলায় আর বেশিদূর এগোতে পারেননি ওই মহিলা। কিন্তু বেআইনি দখলদারি উচ্ছেদ করতে গিয়ে যে এমন এক পরিস্থিতিতে পড়তে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি পুর আধিকারিকরা।সরকারি জমি জোর করে দখল করা এবং পুর আধিকারিকদের ওপর আক্রমণের অভিযোগে পুলিশ ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ভাইসা পাহাড় এলাকায়।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড