February 4, 2026

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরলেন বাইডেন

সোমালিয়া ওয়েব নিউজ: জি৭ বৈঠকে যোগ দিতে জাপানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। হিরোশিমায় অনুষ্ঠিত জি৭-র মঞ্চে মোদিকে দেখেই জড়িয়ে ধরলেন জো বাইডেন। দু’জনের মধ্যে কিছুক্ষণের জন্য আলাপ-আলোচনাও হয় বলে জানা যায়।চারদিনের বিদেশ সফরে গতকালই জাপানের উদ্দেশে উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিরোশিমায় জি-৭ বৈঠকের পর পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়াতেও যাবেন বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের সভাপতিত্বে অনুষ্ঠিত জি-৭ বৈঠকে যোগ দেন তিনি।
এই বৈঠকেই কুশল বিনিময় হল বাইডেন ও মোদীর মধ্যে। ভিডিয়োতে দেখা যায়, মোদীকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনকে দেখে উঠে দাঁড়ান মোদিও। দু’জনে আলিঙ্গন করেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য কথাবার্তা বিনিময়ও হয়।আগামী জুনেই দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হওয়ার কথা। আগামী ২১ জুন থেকে ২৪ জুন মার্কিন সফরে যাবেন মোদী।ওজ২২ জুন তাঁকে নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন বাইডেন। এই সাক্ষাতের আগেই জি-৭-র মঞ্চে দুই মোদী-বাইডেনের আলিঙ্গনের মুহূর্ত ধরা পড়ল। এদিকে আজ হিরোশিমাতে মোদিকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

Loading