সোমালিয়া ওয়েব নিউজ: জিনিস পৌঁছে দিতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিলেন এক ডেলিভারি বয়। গ্রাহকের পোষ্য কুকুরের আক্রমণ থেকে বাঁচার জন্য চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই যুবক। হায়দরাবাদে এই ঘটনা ঘটেছে। বহুতলের চারতলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে আহত হয়েছেন ওই ডেলিভারি বয়। হায়দরাবাদের মনিকোন্ডা অচলের পঞ্চবটী কলোনিতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, যে গ্রাহকের বাড়িতে এই ডেলিভারি বয় খাবার পৌঁছে দিতে গিয়েছিলেন, সেখানে ছিল একটি ল্যাব্রাডর কুকুর। সম্ভবত যখন ওই যুবক জিনিস নিয়ে পৌঁছেছিলেন তখন কুকুরটি কোথাও বাঁধা ছিল না। ফলে ডেলিভারি বয় দরজায় পৌঁছনোর পরেই তাঁর দিকে তেড়ে আসে কুকুরটি। শুরু করে চিৎকার। কার্যত ডেলিভারি বয়কে ধাওয়া করতে শুরু করে কুকুরটি। তখনই ভয় পেয়ে বিল্ডিংয়ের চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই ডেলিভারি বয়। জানা গিয়েছে, এই যুবক অ্যামাজন সংস্থায় কর্মরত। এভাবে আচমকা চারতলা থেকে ঝাঁপ দেওয়ায় বেশ ভালই চোট-আঘাত পেয়েছেন তিনি। ঘটনার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানে অবশ্য চিকিৎসকরা জানান যে বিপদের কোনও আশঙ্কা নেই। ইতিমধ্যেই ওই যুবকের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই গ্রাহকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল