সোমালিয়া ওয়েব নিউজ: নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সংসদের তরফ থেকে। এদিন ফলাফল প্রকাশের পাশাপাশি প্রকাশ করা হয় এই বছর যারা মেধাতালিকায় উঠে এসেছেন করেছিলেন তাদের নামও। এর পাশাপাশি সংসদের তরফ থেকে ঘোষণা করা হয় আগামী বছর কোন দিন থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।সংসদের তরফ থেকে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সূচি প্রকাশ করা হয়েছে সেই সূচি অনুযায়ী পরীক্ষার দিন অন্যান্য বছরের তুলনায় অনেকটাই এগিয়ে এসেছে। অন্যান্য বছর যেখানে মার্চ মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হয় সেই জায়গায় আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে এবং শেষ হবে ফেব্রুয়ারি মাসেই। এছাড়াও বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়।সংসদের ঘোষিত সূচি অনুযায়ী আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। এর পাশাপাশি অন্যান্য বছর সকাল ১০ টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হলেও আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরু হবে দুপুর ১২ টায়। পরীক্ষা চলবে দুপুর ৩ টে ১৫ পর্যন্ত।
![]()

More Stories
রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, ফের শুরু টাকা ফেরত প্রক্রিয়া
বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা, ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের
এক নজরে দেখে নিন তৃণমূলের ইস্তাহার ২০২৬