সোমালিয়া ওয়েব নিউজ: নেপাল বা ভারতের হিমালয়ে দাপিয়ে বেরিয়েছেন এত দিন। এ বার অন্য অভিজ্ঞতার খোঁজে ‘পৃথিবীর ছাদে’ পাড়ি দিচ্ছেন দুই বাংলার আরোহীরা। মধ্য এশিয়ায় পামির পর্বতের দ্বিতীয় সর্বোচ্চ লেনিন শৃঙ্গে (৭১৩৪ মিটার) এ বারের লক্ষ্য স্থির করেছেন এভারেস্টজয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস এবং মলয় মুখোপাধ্যায়।কিরঘিজস্তান-তাজিকিস্তানের সীমান্তে থাকা এই শৃঙ্গে দেবাশিস-মলয় জুটির সঙ্গী হচ্ছেন বছর বাষট্টির আরোহী কিরণ পাত্র। আর রয়েছেন বাংলাদেশের বাবর আলি এবং আহমেদ তনবির। পেশায় চিকিৎসক, বছর চৌত্রিশের বাবর সম্প্রতি কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেলযাত্রা করে গিয়েছেন। ভারতে একাধিক পর্বতাভিযানে অংশ নিয়েছেন বছর ছত্রিশের ঢাকাবাসী আহমেদও। আগামী ২৫ জুন দিল্লি থেকে কিরঘিজস্তানের উদ্দেশে যাত্রা শুরু হবে তাঁদের।ভূগোল বলছে, মধ্য এশিয়ার পামির মালভূমি থেকেই একাধিক পর্বতমালার উৎপত্তি— হিমালয়, হিন্দুকুশ, কারাকোরাম, তিয়ানশান, কুনলুন পর্বতমালা। পামিরেরউত্তর দিকের ট্রান্স-আলয় পর্বতমালার সর্বোচ্চ এই শৃঙ্গের নামকরণ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে। ১৯২৮সালে ভ্লাদিমির লেনিনের নামে হয় এর নতুন নামকরণ— লেনিন শৃঙ্গ। সে সময়ে একেই সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে ধরা হত। ২০০৬-এ তাজিকিস্তান নাম বদলে রাখে ইবন সিনা শৃঙ্গ।যদিও আজও এর জনপ্রিয়তা লেনিনের নামেই। ১৯২৮ সালে এই শৃঙ্গে প্রথম সফল আরোহণ। ‘‘এর ১৬টি রুটে একাধিক দেশের অভিযাত্রীরা সামিট করেছেন। তবে যত দূর জানি, লেনিন শৃঙ্গে অভিযান হলেও দুই বাংলার কোনও বাঙালি এখনও শীর্ষে পৌঁছননি’’।এমনটাই বলছেন দেবাশিস।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের