সোমালিয়া ওয়েব নিউজ: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই ঝরল রক্ত। এর জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য নির্বাচন কমিশনকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিনে ভোট করানো নিয়েও সরব নন্দীগ্রামের বিধায়ক। তাঁর হুঁশিয়ারি, প্যারা মিলিটারি দিয়েই ভোট করানোর ব্যবস্থা হবে। শুক্রবার অনেকটা রাতেই একটি টুইট করেন শুভেন্দু। শুরুতেই লেখেন, ‘মর্নিং শোজ় দ্য ডে…’, তাঁর সংযোজন, “মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই ৫ রাউন্ড গুলি চলল বাংলায়। মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূলের দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। ফুলচাঁদ শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়, তিনিই এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রথম বলি। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।” একইসঙ্গে শুভেন্দু টুইটে উল্লেখ করেছেন, “এই গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাই দায়ী থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নির্বাচনে সঠিক নিরাপত্তা দিতে পারবে না।”
![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের