সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিদিনের মতো রুই, কাতলা ধরতে জাল ফেলেছিলেন নদীতে। তবে রুই, কাতলার বদলে আস্ত একটি চিতল মাছ জালে উঠবে তা ভেবে উঠতে পারেননি ওই মৎস্যজীবী। ভেবে উঠতে না পারলেও এমনটাই হয়েছে আর সেই আস্ত চিতল মাছ রীতিমত ভাগ্য ফেরালো ওই মৎস্যজীবীর। কথায় আছে ‘কপালের নাম গোপাল’, আর সেটিই প্রমাণ হল এই মৎস্যজীবীর ক্ষেত্রে।
লম্বায় প্রায় সাড়ে ৫ ফুট অর্থাৎ একজন মানুষের উচ্চতার সমান চিতল মাছটি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরে। যে চিতল মাছটি ধরা পড়ে তার ওজন হয় প্রায় ১৩ কেজি (১২ কেজি ৭৫০ গ্রাম)। শনিবার সন্ধ্যা নাগাদ এই বিশালাকৃতির চিতল মাছটি ধরা পড়ার পর রবিবার বাজারে তার রীতিমতো শোরগোল তুলে দেয়। একটি চিতল মাছকে নিয়েই বাজার হয়ে ওঠে মালামাল।জানা গিয়েছে, স্থানীয় এক মৎস্যজীবী পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বালিডাংরি এলাকায় সুবর্ণরেখা নদীতে জাল ফেলেন মাছ ধরার জন্য। বেশ কিছু সময় ধরে মাছ ধরার পর হঠাৎ সন্ধ্যা নাগাদ ওই বিশালাকৃতির চিতল মাছ কি জালে পড়ে। বিশাল আকৃতির এমন চিতল মাছ জালে পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা তড়িঘড়ি নদীর পাড়ে এসে হাজির হন দেখার জন্য।
![]()

More Stories
বিস্তারিত পশ্চিমবঙ্গ বাজেট
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর ৭৩ বছর: শোক, বিতর্ক ও তদন্তের দাবির স্মৃতিচারণ
জুলাই থেকে দেশজুড়ে তিন গুরুত্বপূর্ণ সামাজিক-অর্থনৈতিক সমীক্ষা, কলকাতায় শুরু প্রশিক্ষণ শিবির